পরিচালকের বার্তা

ইলম তথা দ্বীনি বিদ্যা অর্জন করা সকল মুসলমানের উপর ফরজ। এই ফরজ বিধান অর্জন করার অন্যতম মাধ্যম হচ্ছে মাদরাসা। এই লক্ষ্যে ২০১৫ সালের ডিসেম্বর মাসে হাফেজ মাওলানা মোহাম্মদ আলী সাহেবের অক্লান্ত পরিশ্রমে চট্টগ্রামের জনবহুল জনপদ বায়েজিদ থানাধীন মোহাম্মদ নগর আলমগীর সড়কের মূখে মারকাযুল উলুম মাদরাসা ও খাদিজাতুল কোবরা (রা.) মহিলা মাদরাসা প্রতিষ্ঠা লাভ করে। দ্বীনি ও আধুনিক শিক্ষার চমৎকার সমন্বয়ে এই প্রতিষ্ঠানের শিক্ষা কারিকুলাম রচিত হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত সুদক্ষ শিক্ষকমন্ডলীর সার্বক্ষণিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে।  নূরানী, হিফয, নাজেরা, কিতাব ও বালিকা এই পাঁচটি বিভাগে পাঠদান করা হয়। এছাড়াও কিতাব বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা কারিগরি শিক্ষার ব্যবস্থা। যাতে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে কোনো শিক্ষার্থীকে পরনির্ভরশীল হতে না হয়। প্রতি বছর ইবতেদায়ী শিক্ষা সমাপনীতে ট্যালেন্টপুল বৃত্তি,  A+, Golden A+ সহ শতভাগ সাফল্য অর্জন করে।

পরিশেষে মহান রবের নিকট কায়মনোবাক্যে প্রার্থনা করি- তিনি যেন এই প্রতিষ্ঠানকে তাঁর সন্তুষ্টি লাভের মাধ্যম এবং পরকালে নাজাতের উসিলা হিসেবে কবুল করেন।